মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

" জীবনের সৌন্দর্যকে সবসময় খুব কাছ থেকে ছুঁয়ে দেখতে নেই । কারণ , কখনো যদি সেই সৌন্দর্য থেকে বিচ্ছিন্ন হবার ভয় থাকে , তখন মনকে সান্ত্বনা দেবার জন্য কোন উপায় খুঁজে পাওয়া যায় না । " _ SNR Shishir


মানুষের জীবন ক্ষুদ্র ক্ষুদ্র atmosphere এ বিভক্ত । এই atmosphere গুলোই জীবনকে‪#‎বৈচিত্র্যময়‬ করে তোলে । " জীবন থেকে খুব বেশি ‪#‎বৈচিত্র্য‬ খুঁজতে যেও না , তাহলে জীবন‪#‎অর্থহীন‬ হয়ে পড়বে । আবার জীবনকে একেবারে ‪#‎মূল্যহীন‬ ও মনে কর না , তাহলে জীবন‪#‎একঘেঁয়ে‬ হয়ে পড়বে । জীবন একটাই ; তাই একে সঠিকভাবে উপলব্ধি করতে শেখ " _ SNR Shishir 


" যাকে তুমি ভালবাস তাকে অনন্তকাল ভালবেসে যেও , তাকে কখনো ভুলে যেও না । তাহলে সে তোমার কাছ থেকে কখনো যদি হারিয়েও যায় , তবুও তোমার তাকে ‪#‎হারানোরভয়‬ থাকবে না " _ SNR Shishir 


" মানুষের মনের গতি মাঝে মাঝে এমন ‪#‎অদ্ভুত‬ দিকে মোচড় নেয় যে , তার নিয়ন্ত্রণ করা বেশ‪#‎অসাধ্য‬ একটা কাজ হয়ে দাঁড়ায় " _ SNR Shishir

সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

-কি খবর আপনার ?
- আর খবর ?
- কেন , কি সমস্যা ?
-মন তার পথ হারিয়ে ফেলেছে যে !
- কি বলেন ?
- হু , এটাই সত্যি ।
- ভাই , একটু খুলে বলেন তো ?
- কিছুই বলার নেই ।
- হুম , আপনার সমস্যাটা বুঝতে পেরেছি ।
- কি বুঝলেন ?
- আপনি খুবই স্পর্শকাতর একটা মানুষ ।
- জী ?
-হ্যাঁ , এটাই সত্যি । মানুষের আচার আচরণে আপনি খুব বেশি প্রভাবিত হন ।
-জী , এটা কিন্তু একদম ঠিক ।
-হুম , আপনি একজন দ্বিধান্বিত মানুষও বটে ।
- জী , এটাও মিলে গেছে ।
- আর কিছু বলব ?
- বলুন , মিলিয়ে দেখি ।
-আপনি খুব সহজেই মানুষকে আপন মনে করেন ।
- জী । কিন্তু কথা টা পুরোপুরি মেনে নিতে পারছি না ।
- না , ভেবে দেখুন ।
- আর , কি ভাববো ? ভাবার কিছুই নেই ।
- আপনার কথা শুনে মনে হচ্ছে খুব depression এর মধ্য দিয়ে যাচ্ছেন।
- জী , অনেকটা ধরতে পেরেছেন ।
- কিন্তু আমার মনে হয়,এরকম থাকার কোন কারণ নেই ।
-আসলেই ।কোন কারণ নেই ।
-আপনার কিন্তু এখন ফুরফুরে থাকার কথা , নরমালি যেমন আছেন তেমন থাকলেই কিন্তু চলে ।
-হুম , কিন্তু মন তো শুনছে না কথা ! কি করব বলুন ?
-ব্যাপারটা একটু সন্দেহজনক ।
- মানে কি ?
- আপনার সমস্যা ধরতে পেরেছি ।
- কি পেরেছেন , বলুন ত ?
- আপনি সম্ভবত ক্রাশ খেয়েছেন . . . . . . . . . . . . !
- কি বললেন ? হা হা হা ।
- হাসির কিছু বললাম নাকি ?
- বলেছেনই তো ।
- কি রকম ?
- হ্যাঁ , কয়েকদিন আগে এই কথা বললে মেনে নিতাম কিন্তু এখন ওই কথা খাটবে না ।
- তাহলে ?
- আমি নিজেও জানি না ।
- জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ।
- আর কত অপেক্ষা করব ?
- সেটা আমিও জানি না ।
- আপনি আমার অনেক কিছুই জানেন , আবার অনেক কিছুই জানেন না ।
- জানা আর না জানা দুটোরই যথেষ্ট কারণ আছে ।
- জানার কারণটাই আগে বলুন ।
- আমি আপনার হাঁড়ির খবর রাখি ।
- কিন্তু কিভাবে ? আমি ত আপনাকে চিনি না ।
- আপনি আমাকে চিনবেন না।
- কেন ?
- আমি সবসময় আড়ালেই থাকি ।তবুও আপনার চিন্তাগুলো আমার কাছে আসতে খুব বেশি সময় নেয় না ।
- ভাই ,আপনি কে বলুন ত । এই মুহূর্তে এত চাপ নিতে পারছি না ।
- আমি আপনার সহোদর । আপনার আমার জন্ম এক সাথেই হয়েছে । কিন্তু আপনার বিচরণ পর্দার বাইরে , বিপরীতে আমার অবস্থান পর্দার ভেতরে ।
- ভাই , আমি এত জটিল কথা বুঝি না ।দয়া করে তাড়াতাড়ি বলে ফেলুন ত ,আপনি কে ?
- আমি আপনার ‪#‎অবচেতন_মন‬ ।
(কিছুক্ষন নিশ্চুপ । অজানা আগন্তুকের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে ) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ঘোর ভাঙ্গার পর . . . . . . . . . . . . . . .
- ভাই আপনি ?
- হ্যাঁ , যা তাও ভাল চিনতে পেরেছেন ।
- হুম ।
- ভাই , এখন যে আমাকে যেতে হয় !
- কোথায় যাবেন ?
- আমার নিজের বাসস্থানে । আড়ালে থাকা অস্তিত্বকে বেশিক্ষণ যে সম্মুক্ষে থাকতে নেই !
- আচ্ছা যান , কিন্তু আমার শেষ প্রশ্নের উত্তরটা ?
- জী বলুন আপনার কি প্রশ্ন ?
- আমার মনের এই অবস্থার কারণ কি ?
- এটা আমিও ঠিক বলতে পারছি না । কারণ প্রকৃতির ‪#‎নিষেধাজ্ঞা‬ ! তবে এটা বলতে পারি আপনার জন্য সামনে দিনগুলোতে খুব বড় কিছু অপেক্ষা করছে ।
- সেটা কি হতে পারে ?
- জানি না , হয়তো খুব ভাল ,আবার খুব খারাপ !
- হুম , ভাল কিছুর অপেক্ষায় থাকলাম ।
- আপনার জন্য শুভকামনা রইল।  . . . . . . . . .
- কিন্তু আমার নামটা ত শুনলেন না ।
- জানি , আপনি সচেতন মন ।
- হুম ।
- চলি ,বিদায় ।
- শুভবিদায় ! . . . . . . . . . . .
* " u hv three kind of minds - conscious , unconscious and subconscious . . . . . . . . . . . . . .but the last one is the strongest among the three ! at least i beliv " 
যদি তোর ডাক শুনে কেউ না আসে . . . . . . . . .
তবে নাকি একলা চলতে হয় !
একলা মানুষ মাতৃগর্ভে ,
একলা মানুষ চিতায় ।
একলা পুরুষ কর্তব্যে , 
একলা পুরুষ পিতায় ।
আর মধ্যেখানের বাকিটা সময় . . . . . . . . . . . . . .
একলা না থাকার অভিনয় !
" তুমি যখন সবাইকে নিয়ে একসাথে চলতে চাইবে , তখন দেখবে কেউই তোমার পাশে নেই ।কিন্তু একদিন এমনও দিন আসবে যেদিন তুমি কাউকে চাও না ,কিন্তু সবাই তোমার পাশে এসে ভীড় করেছে । জীবন বড়ই অদ্ভুত কর্মশালা , সেখানের কর্মচারীদের কাজকারবার তার চেয়েও আরও বেশি অদ্ভুত " - SNR Shishir